এবার ঘরে বসেই ভ্যাকসিন পাওয়ার সহজ সুযোগ
দি নিউজ লায়ন; এবার ঘরে বসেই ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে সহজ সুযোগ তৈরী করেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন.নাম দেওয়া হয়েছে হোয়াটস্যাপ চ্যাট বট., হোয়াটস্যাপ এর মাধ্যমে প্রশাসনের দেওয়া নির্দিষ্ট নম্বরে নাম নথিভুক্ত করতে হবে, এরপর আপনার বাড়ির কাছে কোথায় কবে ভ্যাকসিন পাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হবে হোয়াটস্যাপ এ.
সোমবার দুপুরে সোনারপুর বিডিও অফিসে এর উব্দোধন করেন জেলাশাসক পি উলগানাথন. এছাড়া ছিলেন সোনারপুর উত্তর ও দক্ষিণের বিধায়ক. প্রতিদিন 150 জন এই প্রকল্পের মাধ্যমে ভ্যাকসিনের সুযোগ পাবেন. আপাতত 45 বছরের বেশি যাদের বয়স এই সুযোগ তাঁদের দেওয়া হচ্ছে. এর জন্য 8335999000 নম্বরে নাম নথিভুক্ত করতে হবে. আপাতত দক্ষিণ 24 পরগনার 7 টি পুরসভা বারুইপুর, সোনারপুর -রাজপুর, জয়নগর, পূজালি, বজবজ, ডায়মন্ডহারবার পুরসভা ছাড়াও কাকদ্বীপ, ক্যানিং শহরে এই পরিষেবা পাবে মানুষ, নাম নথিভুক্ত করার সময় জায়গার নাম, ঠিকানা, কোন ভ্যাকসিন নিতে চান তা উল্লেখ করতে হবে।
এদিন জেলাশাসক বলেন, ভালোই সাড়া মিলেছে. এদিন 928 জন নাম নথিভুক্ত করেছেন. প্রতিদিন 1050 নাম নথিভুক্ত হবে. এরপর যত ভ্যাকসিন পাওয়া যাবে তার উপর ভিত্তি করে আরো এলাকা বাড়ানো হবে. পরবর্তী সময়ে গাড়ি করে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে.

Post a Comment